Page Nav

HIDE

Grid

GRID_STYLE

শিরোনাম

latest

সরাইলে নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া)  প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর)  বিকেলে ...

সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া)  প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর)  বিকেলে সরাইল উপজেলা'র নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে  ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ নুরুজ্জামান লস্কর তপু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন শাহরিয়ার, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক  জহিরুল ইসলাম ভূইয়া, সরাইল ছাত্রদলের আহবায়ক জামাল লস্কর, সদস্য সচিব মীর ওয়ালিদ, সরাইল সদর যুবদলের সদস্য সচিব মিয়া মোহাম্মদ খোকন প্রমুখ।
এসময় বক্তারা আগামী আন্দোলন সংগ্রামে সকলকে ঝাপিয়ে পড়ার জন্য আহবান জানান। তারা আরও বলেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সকলকে ঐক্য বদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে।