বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরাইল তিতাস নদীতে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (০১ আগস্ট) সকাল ৯ টায় উপজেলার ...
বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরাইল তিতাস নদীতে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (০১ আগস্ট) সকাল ৯ টায় উপজেলার শাহবাজপুর তিতাস নদীতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ও সাংগঠনিক সম্পাদক ডি,এম দুলাল, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ প্রমূখ।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট তপু বলেন,দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনগণের দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জনগণের স্বার্থে সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে তিতাস নদীতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী বলেন,বর্তমান প্রধানমন্ত্রীর বলেছেন,কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে,শ্রমিক বাঁচলে বাংলাদেশ বাঁচবে।
