সরাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সরাইল নাসিরনগর লাখাই সড়কে...
সরাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সরাইল নাসিরনগর লাখাই সড়কের পাশে বড্ডাপাড়া এলাকায় পথ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
পরে বড্ডাপাড়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে সরাইল হাসপাতাল মোড় হয়ে উপজেলা প্রধান সড়ক হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
অনুষ্টানে উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সংরক্ষিত আসনের এমপি নাদিয়া পাঠান পাপন।
অনুষ্ঠান পরিচালনা করেন, সরাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী।
কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, উপজেলা বিএনপি সহ-সভাপতি মো. আজমল হোসেন ছোটন,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মেহদী হাসান পলাশ।
সরাইল সদর ইউপি বিএনপি সভাপতি মো. কাজল মিয়া, সাধারণ সম্পাদক মো.জাকারিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহবায়ক নুর আলম মাস্টার প্রমূখ।
তাছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া অনুষ্ঠিত হয়।
