Page Nav

HIDE

Grid

GRID_STYLE

শিরোনাম

latest

সরাইলে নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু

 সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নৌকা থেকে নদীতে পড়ে লোকমান মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ ফেব্রয়ারি) বিকেল সাড় ৪ টায় সরা...


 সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নৌকা থেকে নদীতে পড়ে লোকমান মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ ফেব্রয়ারি) বিকেল সাড় ৪ টায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন এলাকায় তিতাস নদীতে এ ঘটনা ঘটে।

মৃত লোকমান মিয়া শাহজাদাপুর গ্রামের পশ্চিম শিকদার বাড়ির মৃত লাল মিয়ার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকালে ভাতিজা হাফিজুলকে সাথে নিয়ে ফসলী জমিতে যাওয়ার পথে নৌকাযোগে স্থানীয় তিতাস নদী পাড়াপাড়ের সময় লোকমান মিয়া নদীতে পড়ে পানিতে তলিয়ে যায়। 

এ সময় ভাতিজা হাফিজুলের সুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে লোকমান মিয়াকে খোঁজতে থাকে। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে লোকমান মিয়ার মরদেহ উদ্ধার করে।

 এ সময় এলাকার শত শত মানুষ লাশ দেখতে ভীড় জমায়। মৃত লোকমান মিয়া মৃগী রোগী ছিলেন বলে সঙ্গে থাকা তার ভাতিজা হাফিজুলসহ এলাকাবাসি জানিয়েছেন।

এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।