Page Nav

HIDE

Grid

GRID_STYLE

শিরোনাম

latest

সরাইল ভিক্ষুকদের বিনামূল্যে খাবার দিচ্ছেন গরিবের বন্ধু = যুব ফাউন্ডেশন

  সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলার ভ্রাম্যমাণ ভিক্ষুকদেরকে ' মানবতার অন্ন ' কর্মসূচীর ব্যানারে ...

 

সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল নাসিরনগর উপজেলার ভ্রাম্যমাণ ভিক্ষুকদেরকে 'মানবতার অন্ন' কর্মসূচীর ব্যানারে বিনামূল্যে খাবার খাওয়ালেন সরকার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন 'গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন' আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার অরুয়াইল বাজারে গরিবের বন্ধু ফাউন্ডেশনের কার্যালয়ে শতাধিক অসহায় ভিক্ষুকদেরকে রান্না করা খাবার খাওয়ানো হয় খাবার মেনুতে ছিল দেশী মুগীর মাংসের পোলাওয়ের সঙ্গে এক গ্লাস খাঁটি দই গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক আকিব রাজা আজকের পত্রিকাকে বলেন,' খাবার মূলত নির্ধারিত হয় ডোনারের সামর্থ্য অনুযায়ী কেউ যদি অন্য কিছু খাওয়াতে চান খাওয়ান, কেউ যদি মাংস খাওয়াতে চান তাহলে সেটাও হতে পারে' ফাউন্ডেশনটি গত ২বছর ধরে সপ্তাহের বৃহস্পতিবার ভ্রাম্যমান ভিক্ষকদের মাঝে খাবারের আয়োজন করে আসছে খাবার খেতে আসা ভিক্ষুক রহিমা বেগম বলেন,আমাদের কখনই কেউ দাওয়াত দেয়নি কোনও অনুষ্ঠানে গেলে উল্টো তাড়িয়ে দেয় ঝুটা খেতে দেয় সেখানে মনসুর ভাই আমাদেরকে প্রতি সপ্তাহে দাওয়াত দিয়ে খাওয়ান সংগঠনের চেয়ারম্যান এম. মনসুর আলী বলেন, ভিক্ষুকরা ধনীর বাড়ির বিয়ে অথবা অন্য কোনো অনুষ্ঠানে দাওয়াত না পেয়েও এক মুঠো খেতে যান ক্ষুধার জ্বালায় দাওয়াতি মেহমানদের খাবারের পর যদি খাবার থাকে তাহলে তাঁদের পাতে দুমুঠো খাবার জোটেতারপরও কখনও শুকনা ভাত আবার তরকারি দেওয়া হলেও তাতে থাকে না মাংস সমস্ত ভিক্ষুকদের আমরা দাওয়াত করে পেট ভরে মাংস দিয়ে খাওয়ায় তিনি আরও বলেন,আমাদের সংগঠনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দাতা সদস্য হয়েছেন তারা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন দাতাদের আর্থিক সহায়তায় প্রায় দুই বছর যাবৎ বিনামূল্যে খাবার বিতরণের কাজটি চলছে এভাবে সমাজের দরিদ্র মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি