Page Nav

HIDE

Grid

GRID_STYLE

শিরোনাম

latest

সরাইল গ্রামবাসীর উদ্যোগে মাদক ও চুরি- ডাকাতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ সভা

  মোহাম্মদ মাসুদ, সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চাকসার গ্রামে  চুরি, ডাকাতি ও মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আলোচনা সভা অনুষ্...

 

মোহাম্মদ মাসুদ, সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চাকসার গ্রামে  চুরি, ডাকাতি ও মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ জুন) বিকেলে কালিকচ্ছ ইউনিয়নের চাকসার-মূলবর্গ মাদ্রাসা মাঠে এ সভার আয়োজন করেন গ্রামবাসী।


সভায় সভাপতিত্ব করেন কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছায়েদ হোসেন।
ধরন্তী গ্রামের বাসিন্দা আব্দুর রহমান পাশার সঞ্চালনায় বক্তব্য দেন প্রফেসর মো. অহিদ মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, শালিসকারক মো. জজ মিয়া, আতিকুর রহমান (হেলো মিয়া), মো. আবুল কাসেম, মো. আকরামুজ্জামান ভূঁইয়া (মোহন), আব্দুল আওয়াল, আব্দুর রশিদসহ আরও অনেকে।


বক্তারা বলেন, গ্রামে মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।রাতে পাহারার ব্যাবস্থা করতে হবে। সমাজ থেকে এসব অপরাধ নির্মূল করতে হলে প্রতিটি ঘরে সচেতনতা তৈরি করতে হবে।